ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র বরখাস্ত

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১২:০৮ এএম

আর্জেন্টিনার বিপক্ষে করুণ হারের পর ব্রাজিল ফুটবল দলের কোচ দোরিভাল জুনিয়রকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ব্রাজিলের গণমাধ্যম ইউওএল এস্পোর্তে জানাচ্ছে, শুক্রবার সিবিএফ প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজের সঙ্গে দোরিভালের বৈঠকের পর তার বিদায় চূড়ান্ত হবে।

দলের বাজে পারফরম্যান্সের পাশাপাশি কোচিং পদ্ধতি নিয়েও অসন্তুষ্ট ছিল সিবিএফ। বিশেষ করে দোরিভাল তার ছেলে লুকাস সিলভেস্ট্রেকে প্রধান সহকারী রাখায় সমালোচনা হয়েছে।

যদিও সাবেক ফুটবলার হুয়ানকে সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, তবে তার ভূমিকা তেমন গুরুত্বপূর্ণ হয়নি।

দল নিয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা ছিল না দোরিভালের, যা বোঝা গিয়েছিল কোপা আমেরিকা থেকেই। শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে হার সবকিছুর ইতি টেনে দেয়।

এখন সিবিএফ নতুন কোচ খুঁজছে। ইতোমধ্যে কার্লো আনচেলোত্তি, হোর্হে জেসুস ও আবেল ফেরেইরার নাম আলোচনায় এসেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দোরিভালের বিদায়ের পর।

ব্রাজিল দল কোন পথে এগোবে, সেটাই এখন বড় প্রশ্ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত