বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৯:৩০ পিএম

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশনেত্রী বেগম খালেদা 
জিয়ার সুস্থতা কামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার (২৯ মার্চ) সিডনি রকডেলস্থ স্টার হল রুমে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.আবুল হাছানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াত এবং বিশেষ দোয়া করেন মাওলানা ড. ফেরদৌস আহম্মেদ।

আগত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন,সাবেক সহসভাপতি রুহুল আহম্মেদ সওদাগর, ডা.আব্দুল ওহাব বকুল, ১নং সহসভাপতি একেএম ফজলুল হক শফিকসহ সভাপতি মোবারক হোসেন,বেলাল হোসেন ঢালী,কামরুল হাসান আজাদ,মো. কামরুজ্জামান মোল্লা, আব্দুস সাওার,সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ শিবলু, মো. খাইরুল কবির পিন্টু,মিনহাজ উদ্দিন, মো. কুদ্দুসুর রহমান, মো. ইরফান খান,যুবদলের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন রাজু, প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা,আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি অহিদুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক সর্দার মামুন,যুবদলের সাংগঠনিক সম্পাদক নূর মো. মাসুম,সৈয়দ মোস্তাক আহম্মেদ, মো. আমিনুর রহমান ফরিদ,সহ সাংগঠনিক সম্পাদক অসিত গোমেজ, সুধন যোসেফ ক্রুশ,শহিদুল্লাহ,সোহেল কর্নিলিয়াস পালমা,মো. বাবুল খন্দকার,মহি উদ্দিন,মাহবুবুল হক দুলাল প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন,১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ২০২৪ সালের ছাত্রজনতার আন্দোলনকে উদ্বুদ্ধ করেছিলেন। বাংলাদেশের প্রত্যেকটি ক্লান্তি কালে জিয়া পরিবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আশা করি অতিশীঘ্রই অন্তবর্তীকালীন সরকার সঠিক নির্বাচনী রোড ম্যাপের মাধ্যমে বাংলাদেশকে সঠিক গন্তব্যে পৌঁছাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত