পারিবারিক কলহের জেরে কবিরকে পিটিয়ে হত্যা করেন স্ত্রী-ছেলে

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০২:১৬ পিএম

আড়াইহাজার উপজেলায় পারিবারিক কলহের জেরে কবির হোসেন (৫০) নামে একজনকে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে স্ত্রী, সন্তান ও পুত্রবধূর বিরুদ্ধে। নিহত কবির উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী গ্রামের মৃত আ. হাসিমের ছেলে।  

রোববার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকা রাস্তা পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে মাহমুদপুর ইউনিয়নের সালমদী এলাকায় তার নিজ বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কবির হোসেন প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তার প্রথম স্ত্রী মাজেদা ও তার ছেলে সজীবের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। রোববার সকালে বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হলে একপর্যায়ে সজীব ও তার মা লাঠি দিয়ে পিটিয়ে কবিরকে হত্যা করেন। পরে তার লাশ বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে বিশনন্দীর চালকচর এলাকায় রাস্তায় ফেলে দিয়ে আসে।  

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনা তার প্রথম স্ত্রী মাজেদা ও পুত্রবধূ তানহাকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত