কুমিল্লা বরুড়ায় টানা ৬০ দিন জামাতে নামাজ আদায় করায় তিন শিশুকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শনিবার (২৯ মার্চ) উপজেলার ৩ নং উওর খোশবাস ইউনিয়নের বগাবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদে মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার উদ্যোগে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- মো. কাউসার, মো. আব্দুল্লাহ ও মো. আরিফুল ইসলাম। তারা সবাই বগাবাড়িয়া গ্রামের বাসিন্দা।
পুরস্কারপ্রাপ্ত আরিফুল ইসলাম বলেন, এ প্রতিযোগিতা আমাদের নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।
এই প্রোগ্রামের আয়োজক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া জানান, শিশুদের নিয়মিত নামাজে আগ্রহী করে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ৩ জনকে সাইকেল উপহার দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
মসজিদের ইমাম ও খতিব হাফেজ জাহিদুল ইসলাম মোল্লা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের প্রতিটি এলাকায় গ্রহণ করা হলে শিশুরা নামাজে অনুপ্রাণিত হবে। পাশাপাশি সমাজ থেকে অন্যায়, অপরাধ প্রবণতা ও কিশোর গ্যাং সংস্কৃতি কমে আসবে।
পারিবারিক কলহের জেরে কবিরকে পিটিয়ে হত্যা করেন স্ত্রী-ছেলে