দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া-তারেক রহমান

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০৪:০৫ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে ছেলে, পুত্রবধূ, নাতনীদের সঙ্গে আট বছর পর ঈদ উদযাপন করছেন। সেখান থেকে খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, আপনারা জানেন, ম্যাডাম উনার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন। ঈদের দিনটি উনি বাসায় আপনজনদের নিয়ে একান্তে কাটাবেন।

খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে অধ্যাপক জাহিদ বলেন, তিনি এই মুহূর্তে আগের চেয়ে অনেকটা ভালো আছেন।

তিনি বলেন, ম্যাডাম দেশবাসীসহ দলীয় নেতাকর্মীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও দেশবাসীদের আপনাদের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন।

জানা যায়, লন্ডনের বাসায় দুই পুত্রবধূ (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান) , তিন নাতনী (তারেকের মেয়ে জাইমা রহমান, কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান, জাহিয়া রহমান)। ম্যাডামকে ঘিরে ঈদের সব আয়োজন তারাই সাজিয়েছেন। কারণ দীর্ঘদিন পর ম্যাডাম আপনজনদের সাথে ঈদ করতে যাচ্ছেন। বুঝতেই পারছেন, এখানে অনেক আবেগ জড়িত।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত