দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ সিমধারী

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০৬:২০ পিএম

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে গত দুই দিনে (২৮-২৯ মার্চ) রাজধানী ছেড়েছেন প্রায় ৪১ লাখের মতো মুঠোফোন সিমধারী। আজ রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

মোবাইল অপারেটরদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২৮ ও ২৯ মার্চ দুই দিনে মোট ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ জন সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এর মধ্যে ২৮ মার্চ ঢাকার বাইরে গেছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ সিম ব্যবহারকারী, আর ২৯ মার্চ এই সংখ্যা বেড়ে হয়েছে ২১ লাখ ৯৫ হাজার ৮৪ সিম ব্যবহারকারী।

তবে একজন একাধিক সিম ব্যবহার করায় এই সংখ্যাটি প্রকৃত ব্যক্তির সংখ্যা নয়। এ ছাড়া শিশুসহ এমন অনেকেই ঢাকা ছেড়েছে যারা কোনো মোবাইল সিম ব্যবহার করে না। তাদের নামে সিম নিবন্ধন করা নেই।

এদিকে আজ রবিবার চাঁদ দেখা গেলে আগামীকাল (৩১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ রবিবার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত