সেমিফাইনালে ওঠার ম্যাচে ইনজুরিতে হালান্ড

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১০:১৪ এএম

ভুলে যাওয়ার মতো এক মৌসুম কাটাচ্ছে ম্যানচেস্টার সিটি। গত তিন মৌসুমে দাপট দেখানো দলটি যেন জিততেই ভুলে গেছে। এমন সময়ে তারা বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলের জয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠে গেল। সঙ্গী হলো একটি দুঃসবাদও- আর্লিং হালান্ডের চোট।

রবিবার রাতে বোর্নমাউথের মাঠে ২১ মিনিটেই গোল হজম করে সিটি। বোর্নমাউথের হয়ে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভানিলসন। ৪৯তম মিনিটে ও’রাইলির পাসে ডি-বক্সের ভেতর থেকে সমতা টানেন হলান্ড। এরপর বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়ে ৬০ মিনিটে মাঠ থেকে উঠে যান এই নরওয়েজিয়ান তারকা। এর ৮ মিনিট আগে বোর্নমাউথের রাইটব্যাক লুইস কুক তাকে পা দিয়ে মাড়িয়ে দেন।

৬৩ মিনিটে ওমর মারমৌশের গোলে এগিয়ে যায় সিটি। এই গোলেও জড়িয়ে তরুণ ইংলিশ মিডফিল্ডার ও’রাইলির নাম। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। তবে হলান্ডের চোট কতটা গুরুতর, ম্যাচ শেষে তার হালনাগাদ তথ্য জানাতে পারেননি সিটি কোচ পেপ গার্দিওলা। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ২৬ এপ্রিল নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের গত চারবারের চ্যাম্পিয়নরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত