যেমন কাটছে ক্রিকেটারদের ঈদ

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০২:০৬ পিএম

সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সাধারণ মানুষদের মতো ক্রিকেট তারকারও নিজেদের মতো করে ঈদ পালন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য শেয়ার করেছেন তাদের ঈদ উদযাপনের সেই মুহূর্ত।

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে সুস্থতার পথে আছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। ফেসবুকে এই সাবেক ওপেনার লিখেছেন, ‘এই ঈদে আল্লাহ আপনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক। ঈদ মোবারক।’

টাইগার পেসার তাসকিন আহমেদ বাবা ও সন্তানের সঙ্গে ঈদের ছবি ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আসসালামুআলাইকুম, সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক টু এভরিওয়ান।’

তারকা অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজও নিজের একটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’

নিজের গ্রামের বাড়ি বগুড়াতে ঈদ উদযাপন করছেন তরুণ টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। ফেসবুকে বাবার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘দেশের মাটিতে আছি, গ্রামের ঈদগাহে নামাজ আদায় করলাম, বাবা-মায়ের হাসিমুখ দেখতে পেলাম; এক জীবনে আর কি লাগে!! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ আপনার এবং আপনার পরিবারের ওপর রহমত নাজিল করুক। আল্লাহু আকবার, ঈদ মোবারক।’

লিটন দাসের ঈদ কাটছে দেশের বাইরে। স্ত্রী-সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে এই স্টাইলিশ ব্যাটার লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আশা করি এই উপলক্ষ আমাদের সবাইকে আরও বিনয়ী ও একে অপরের প্রতি সহায়ক হতে সাহায্য করবে। আমরা সবাই মিলে শান্তিপূর্ণ পৃথিবী গড়তে পারি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত