পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোনে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। শেহবাজ শরীফ আজ সোমবার তার এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে এ তথ্য শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, ফোনালাপে দু'জনের মধ্যে দারুণ আলাপ হয়েছে।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ২২ এপ্রিল ঢাকায় আসবেন এবং তাদের সঙ্গে একটি বাণিজ্য প্রতিনিধিদল থাকবে, এমন প্রত্যাশার কথা জানান শেহবাজ শরিফ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। এ ছাড়া তিনি বাংলাদেশি একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানান। এই দলে প্রখ্যাত গায়িকা রুনা লায়লাও অন্তর্ভুক্ত।
শেহবাজ বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ভবিষ্যত নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দুই দেশের সম্পর্ক খুবই উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাচ্ছে।
ঈদের দিন হাসনাত আবদুল্লাহকে পেয়ে আত্মহারা এলাকাবাসী