ব্যাগে সস নিয়ে কেন ঘুরতেন সুস্মিতা?

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পিএম

বলিউডের আলোচিত বাঙালি অভিনেত্রী সুস্মিতা সেন।  কলকাতা, দিল্লির পর ইউরোপে কয়েক বছর কাটিয়েছেন সুস্মিতা। সেখানে খাবার নিয়ে পড়তে হয়েছিল সমস্যায়। ঝাল, মশলা ছাড়া খাবার তৈরি হলে তিনি মোটেই মুখে তুলতে পারেন না।  ইউরোপের খাবারে ঝালের আধিক্য কম। মূলত সেদ্ধ খাবারই পাওয়া যায় বেশি। ফলে প্রথম প্রথম কোনও রেস্টুরেন্টে খেতে গেলে খুবই হতাশ হতেন সুস্মিতা।

পুরনো এক সাক্ষাৎকারে সেই গল্পই হাসতে হাসতে করেছিলেন সুস্মিতা আর বলেছিলেন, ‘আমি বাঙালি মেয়ে, দিল্লিতে বড় হয়েছি। সব খাবারেই ঝাল, ঝোল, মশলা। তাই খেয়েই আমি অভ্যস্ত। তবে ইউরোপে গিয়ে মহা বিপদে পড়েছিলাম।’ 

তার কথায়, ‘দেখি সব খাবারই মশলা বিহীন। একদম খেতে পারতাম না। এর উপায় বের করেছিলাম। ব্যাগে করে সস নিয়ে ঘুরতাম। যখনই খেতে বসতাম, তাতে ছড়িয়ে নিতাম সস। খাওয়া হয়ে যেত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত