ঐশ্বরিয়ার বাড়িতে কাঁচ ভেঙে হাত কাটতে যান সালমান!

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০১:১৯ এএম

বলিউডের অন্যতম আলোচিত ঘটনা সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্ক। ১৯৯৯ সালে একে অপরকে মন দিয়েছিলেন এই দুই তারকা। সবাই ধরেই নিয়েছিলেন ঐশ্বরিয়াকে বিয়ে করে আইবুড়ো নাম ঘোচাবেন সালমান। কিন্তু  ২০০২ সালে ভেঙে যায় তাদের সম্পর্ক, সেই সঙ্গে ভাঙে ভত্তদের মন। সেই সময় ঐশ্বরিয়া অভিযোগ করেন, তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করেছেন সালমান। প্রেমিকের অধিকার বোধ নিয়ে চরম বিরক্ত তিনি। সেই কারণেই সম্পর্কের ইতি ঘোষণা করেছেন।

শোনা যায়, ঐশ্বরিয়াকে মন থেকে  ভালোবেসেছিলেন সালমান। প্রেমিকার সঙ্গে অন্য এক নায়কের ঘনিষ্ঠতা নাকি কিছুতেই মানতে পারছিলেন না তিনি। সেই কারণেই নাকি ঐশ্বরিয়ার উপর জোর খাটাতে চেষ্টা করেছিলেন। তাতে বিরক্ত হয়েছিলেন বিশ্ব সুন্দরী। সেই সময় রিপোর্ট বেরিয়েছিল, ঐশ্বরিয়া বাড়িতে কাঁচ ভেঙেছিলেন ‘ভাইজান’। সেই কাঁচ দিয়ে নিজের হাত কাটতে চেয়েছিলেন তিনি।

পরবর্তীকালে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল সালমানকে। ‘আপ কি আদালত’-এ এসে  পুরোনো গ্লানি ভুলে ঐশ্বরিয়াকে যোগ্য সম্মান জানিয়ে সালমান বলেন, ‘এখন এই সমস্ত প্রশ্ন কেন করছেন? ঐশ্বরিয়া এখন অন্য একজনের স্ত্রী। অভিষেক খুব ভালো ছেলে। বচ্চন পরিবার অসামান্য। ও তো সুখে-শান্তিতেই আছে...।’

ঐশ্বরিয়ার চলে যাওয়ার পর তার মত দেখতে এক অভিনেত্রীকে খুঁজে বের করেছিলেন সালমান। সেই অভিনেত্রীর নাম স্নেহা উল্লাল। একই রকম চোখ দু’জনের। স্নেহার সঙ্গে অভিনয়ও করেছিলেন সালমান।

তবে অতীত যাই থাক না কেন, পুরোনো দিনের তিক্ততার কথা ধরে বসে নেই সালমান-ঐশ্বরিয়ার কেউই। তাদের সম্পর্ক ‘বন্ধু’র মতো। বহু অনুষ্ঠানেই হেসে কথা বলতে দেখা যায় দুই তারকাকে। ঐশ্বরিয়া-অভিষেকের কন্যা আরাধ্যার সঙ্গেও বেশ আন্তরিক ভাবেই মেশেন সালমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত