আতলোতিকো মাদ্রিদকে হারিয়ে দিয়ে তিন মৌসুম পর কোপা দেল রের ফাইনালে উঠল বার্সেলোনা। বুধবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে ফেরান তোরেসের একমাত্র গোলে জিতেছে কাতালান ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় তারা ফাইনাল নিশ্চিত করেছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।
বুধবার রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় অনুষ্ঠিত ম্যাচে আক্রমণে অনেক এগিয়ে ছিল বার্সেলোনা। গোলের জন্য ১৫টি শট নিয়ে তারা ৫টি লক্ষ্যে রেখেছে। আতলেতিকোর ৬ শটের একটিও লক্ষ্যে ছিল না। শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় বার্সা। ২৭তম মিনিটে ইয়ামালের পাস বক্সে পেয়ে প্রথম স্পর্শে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান ফেরান তোরেস। এই গোলেই নির্ধারিত হয় ম্যাচের ফলাফল।
ম্যাচের বাকি সময় বেশ কয়েকটা সহজ সুযোগ নষ্ট করেছেন ইয়ামালরা। ৬৯তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠান সরলথ, তবে লাইন্সম্যান অফসাইডের পতাকা দেখিয়ে দেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ২১ ম্যাচ অপরাজিত বার্সেলোনা। লা লিগার শীর্ষে থাকা দলটি এই বছরে এখনও কোনো ম্যাচ হারেনি। আগামী ২৬ এপ্রিল ফাইনালে বার্সার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।
এক সপ্তাহে আর্সেনালের চার ডিফেন্ডারের ইনজুরি
আইপিএলে ধোনির উপস্থিতিই বড় ব্যাপার : ক্রিস গেইল