গোলপোস্ট আগলে দাঁড়িয়ে অভিজ্ঞ জিয়ানলুইজি বুফন। দানি কারভাহালের ক্রসটা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পেছনে, মানে গোলের উল্টো দিকে। সেটাও নিজের উচ্চতার চেয়েও বেশ উঁচুতে। কিন্তু রোনালদো পেছনে ঘুরেই একটু এগিয়ে নিজেকে ছুড়ে দিয়েছিলেন শূন্যে। বাইসাইকেল কিক! বুফনকো হতভম্ব করে বল জড়িয়ে গেল জালে। সেই জাদুকরী গোলের আজ ৮ বছর হয়ে গেল!
২০১৮ সালের ৩ এপ্রিল তুরিনে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ আর জুভেন্তাস। তখন ৩২ বছরের টগবগে যুবক রোনালদো ছিলেন অপ্রতিরোধ্য। তার সেই দুর্দান্ত গোলের ম্যাচটি ৩-০ ব্যবধানে জিতেছিল রিয়াল। তখনকার রিয়াল মাদ্রিদ কোচ জিদান ম্যাচের ৬৪ মিনিটে রোনালদোর বাইসাইকেল কিকের সেই অলৌকিক মুহূর্তটি নিয়ে মজা করে বলেছিলেন, রোনালদোর গোলে তার মাথায় নাকি চুল গজিয়েছে!
রোনালদোর বাইসাইকেল কিকটি ১ লাখ ৯৭ হাজার ৪৯৬ ভোট পেয়ে সে বছর উয়েফার বর্ষসেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছিল। ওই বছর বর্ষসেরা গোল নির্বাচনে মোট ভোটসংখ্যা ছিল ৩ লাখ ৪৬ হাজার ৯১৫। অর্থাৎ রোনালদোর গোলটি শতকরা ৫৬.৯ শতাংশ ভোট পেয়েছিল। মজার ব্যাপার হলো, এরপরই রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্তাসে পাড়ি জমান। জুভেন্তাসে থাকার সময়েই তিনি এই পুরস্কার পান। মানে নিজের ক্লাবের বিপক্ষে গোল করেই পুরস্কার!
রোনালদোর সেই গোল দেখে প্রতিপক্ষ দর্শকরাও স্থির থাকতে পারেননি। নিজ ক্লাবের বিপক্ষে হলেও জুভেন্টাসের দর্শকেরা উঠে দাঁড়িয়ে সম্মান দেখিয়েছিলেন রোনালদোকে। ২০১৫ সালে চালুর পর এটা ছিল পর্তুগিজ মহাতারকার ক্যারিয়ারের প্রথম উয়েফা বর্ষসেরা গোলের পুরস্কার। সেই রোনালদো এখন ইউরোপের পাট চুকিয়ে খেলছেন সৌদি ক্লাব আল নাসরে। ৪০ বছর বয়সেও গোলের পর গোল করে যাচ্ছেন। ছুটছেন হাজার গোলের মাইলফলকের দিকে।
শচীন কন্যা সারা এখন ক্রিকেট দলের মালিক
প্রতিপক্ষ কোচের নাক টিপে ফের বিতর্কে মরিনহো
কোপা দেল রের ফাইনালে মুখোমুখি বার্সোলোনা-রিয়াল মাদ্রিদ