ইনজুরি কাটিয়ে গত সপ্তাহে মাঠে ফিরেছিলেন লিওনেল মেসি। গত রবিবার ফিলাডেলফিয়ার বিপক্ষে ৫৫ মিনিটে মাঠে নেমে ৫৭ মিনিটেই বল জালে পাঠিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর। তবে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে তিনি গোল পেলেন না। তার দল মায়ামি হেরে গেল ১-০ ব্যবধানে। গ্যালারিতে বসে এই দৃশ্য দেখলেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি থেকে শুরু করে মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার কনকাফাক চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচটিতে একমাত্র গোল করেন লস অ্যাঞ্জেলসের এল সালভাদরিয়ান ফরোয়ার্ড নাথান ওরদাস। ৫৭ মিনিটের সেই গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। এর আগে ৫৪ মিনিটে লস অ্যাঞ্জেলসের ফুলব্যাক রায়ান হলিংশেড একটি সহজ সুযোগ মিস করেন। কিন্তু স্টেডিয়ামের ২২ হাজারের বেশি দর্শক মেসির জাদু দেখার অপেক্ষায় ছিলেন। কিন্তু মেসি এদিন পারেননি।
শুরুর একাদশে থাকা আর্জেন্টাইন কিংবদন্তি এদিন ম্যাচের প্রথমার্ধেই দুটি ফ্রি কিক মিস করেন। শেষ মিনিটে আরেকটি ফ্রি কিক তিনি কাজে লাগাতে পারেননি। এছাড়া ৭৯ এবং ৮৬ মিনিটে গোলমুখে তার দুটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। মৌসুমের শুরু থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকা মেসি পেলেন প্রথম পরাজয়ের স্বাদ। আগামী ৯ এপ্রিল মায়ামির মাঠে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি।
শচীন কন্যা সারা এখন ক্রিকেট দলের মালিক
বিব্রতকর পরিস্থিতি ভুলতে ব্যাট হাতে ঝড় তোলেন বাটলার