জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সাত বছরের শিশু বাসিত খান মুসাকে দেখতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেলেন নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা।
আজ শুক্রবার (৪ এপ্রিল) তিনি সিএমএইচে গিয়ে মুসার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। পাঁচ মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গতকাল রাতে দেশে ফিরেছে মুসা।
এ সময় তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে শিশুটির চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় শিশুটির মাথায় হাত বুলিয়ে এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
বিএনএফডব্লিউএ প্রেসিডেন্ট শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সান্তনা ও সমবেদনা জানান। সেই সঙ্গে দেশবাসীকে শিশুটির দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করার আহ্বান জানান।
অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে ৩ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ 