রাতুল প্রপার্টিজের সিইওর মা রাশেদা বেগম মারা গেছেন

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৭:২৫ এএম

রাতুল প্রপার্টিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আলীনুর রহমানের মা রাশেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬০ বছর।

রাশেদা বেগম চার ছেলে, এক মেয়ে ও ১০ নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর বগুড়া জেলার সোনাতলা উপজেলার ফাজিলপুর গ্রামের বাসভবনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রাশেদা বেগমের মৃত্যুতে রাতুল প্রপার্টিজ লিমিটেড ও রূপায়ণ গ্রুপের সব কর্মকর্তা-কর্মচারী গভীর শোকাহত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত