টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার কালিয়ানপাড়া (দক্ষিণপাড়া) এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি জুয়েল শিকদার (৩৫), তিনি ওই এলাকার মজনু সিকদারের ছেলে। এই ঘটনায় স্ত্রী তানিয়াকে (৩০) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পূর্বের পারিবারিক বিরোধের জেরে শুক্রবার রাত দেড়টায় স্বামী জুয়েল ঘুমন্ত অবস্থায় থাকা অবস্থায় স্ত্রী তানিয়া গজারি কাঠের লাঠি দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। এতে জুয়েল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। জুয়েলের পরিবারের অন্য সদস্যরা চিৎকার করলে এলাকাবাসী মহিলাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন দেশ রূপান্তরকে জানান, স্বামী হত্যার অভিযোগে তানিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হচ্ছে।
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি’ ৯০ ব্যাচের পুনর্মিলনী
চীন ‘ভুল খেলেছে’: ট্রাম্প