সাংবাদিকের মায়ের ফোন রিসিভ করলেন লখনৌ কোচ ল্যাঙ্গার

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পিএম

রাত অনেক হয়ে গেছে, সন্তান এখনো বাসায় ফিরছে না। চিন্তিত মা ফোন করলেন ছেলেকে। ছেলে তখন আইপিএলের সংবাদ সম্মেলনে ব্যস্ত। ফোন রিসিভ করলেন সংবাদ সম্মেলনে আসা লখনৌ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার। এই ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার লখনৌ বনাম মুম্বাই ম্যাচের পর।

এদিন মুম্বাইয়ের বিপক্ষে ১২ রানে জয় তুলে নিয়েছে লখনৌ। কোচ ল্যাঙ্গারের মেজাজও তাই ফুরফুরে ছিল। সাংবাদিক সম্মেলনে এসে হালকা মেজাজে নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সে সময় হঠাৎ সামনের টেবিলে রাখা একটি মোবাইল ফোন বেজে ওঠে। ল্যাঙ্গারের কথা রেকর্ড করার জন্য টেবিলে মোবাইল ফোনটি রেখেছিলেন এক সাংবাদিক। ফোন বাজায় কথা থামিয়ে ফোনটি তুলে সামনে বসে থাকা সাংবাদিকদের দেখান ল্যাঙ্গার।

সেই সাংবাদিক তখন বলেন, তার মা ফোন করেছেন। ল্যাঙ্গার তাকে কথা বলে নিতে বলেন। কিন্তু সাথে সাথেই হাসিমুখে নিজেই ফোন রিসিভ করেন ল্যাঙ্গার। সাংবাদিকের মাকে তিনি বলেন, ‘মা, এখন রাত ১২টা বেজে ৮ মিনিট। আমি সাংবাদিক সম্মেলনে আছি।’ এটা বলেই তিনি ফোন রেখে দিয়ে আবারও ম্যাচ নিয়ে আলোচনায় ফিরে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

দেখুন সেই ঘটনার ভিডিও:

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত