তুরাগে ভাসছিল ব্যক্তির লাশ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে ভাসছিল এক ব্যক্তির লাশ। রবিবার (৬ এপ্রিল) দুপুরে ভাসমান অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় রবিবার দুপুরে তুরাগ নদীর নৌকা ঘাটে এক লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় নদী থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৬০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পরিচয় পাওয়া যায়নি। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে অন্য কোথাও তাকে হত্যার পর তার লাশ নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন যুবায়ের আহমেদ জানান, এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটা একটা হত্যাকাণ্ড কিনা? সেটা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত