সচিবালয়মুখী চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মিছিলে পুলিশের জলকামান

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৬:৩২ পিএম

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সচিবালয়মুখী মিছিলে জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড মেরেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের আটকে দেয়। এরপরই সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা, এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, প্রায় এক ঘণ্টা অবরোধের পর দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ফের সচিবালয়ের দিকে যাত্রার চেষ্টা করেন তারা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়েছে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। আমি নিজেও সামান্য আহত হয়েছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত