গভীর সমুদ্র থেকে ১২৫ নারী-শিশুসহ ইন্দোনেশিয়াগামী নৌযান আটক

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৩:১৫ পিএম

গভীর সমুদ্রে টহলের সময় ১২৫ জন নারী ও শিশুসহ ইন্দোনেশিয়াগামী একটি অবৈধ নৌযান আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’।  

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’ গভীর সমুদ্রে টহলকালে নৌযানটি সনাক্ত ও আটক করে। এতে ১২৫ জন নারী ও শিশু ছিল, যারা অবৈধভাবে ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করছিল।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে আইএসপিআর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত