সিরাজগঞ্জের শাহজাদপুরে কাপড়ের গোডাউন থেকে চুরি হওয়া শাড়িসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- পৌর সদরের দ্বারিয়াপুর লোদীপাড়া মহল্লার রেজাউল করিমের স্ত্রী নাজমা খাতুন (৩৫), ইসলামপুর রামবাড়ী মহল্লার মৃত আব্দুল হাইয়ের ছেলে নুহু প্রাং (৩৩), উপজেলার চর পোরজনা বাজিতপুর গ্রামের নীল চাঁনের ছেলে মনিরুল ইসলাম (৩১) এবং সাত্তার মোল্লার ছেলে এরশাদ মোল্লা (২৫)।
শাহজাদপুর থানা পুলিশ জানায়, কাপড় ব্যবসায়ী আব্দুল কাদের দীর্ঘদিন ধরে শাহাজাদপুর মজিদ সুপার মার্কেটর তৃতীয় তলায় গোডাউন ভাড়া নিয়ে কেনা বেচা করে আসছেন। এবারও ঈদের বেচাকেনা শেষে শাড়ি গোডাউনে রেখে বাড়ি চলে যান। গত শনিবার গোডাউন খুলে দেখেন ৬০০ পিস শাড়ি গোডাউন থেকে চুরি হয়ে গেছে। পরে শাহজাদপুর থানায় অভিযোগ দিলে এসআই কাঞ্চন কুমারের নেতৃত্বে একটি দল সোমবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৮ পিস শাড়িসহ ৪ জনকে আটক করে থানা পুলিশ।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী মঙ্গলবার জানান, চুরিকরা ৬০০ পিস শাড়ির মধ্য থেকে ৩৮ পিস উদ্ধারসহ ৪ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া অবশিষ্ট শাড়ি কাপড় উদ্ধারে নিবিড় তদন্ত ও জড়িতদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
ভালুকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
মেসির সতীর্থ হতে পারেন কেভিন ডি ব্রুইনা