গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

ভাঙচুর-হামলার ঘটনায় দেশজুড়ে আটক ৭২

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১০:০৫ এএম

গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো গণহত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভ কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটকদের মধ্যে খুলনায় সর্বোচ্চ ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন রয়েছেন।

এছাড়া এসব সহিংস ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এখন পর্যন্ত মোট নয়টি মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত