যশোরের চৌগাছায় রিক্তা খাতুন (৪০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মশ্মমপুর ঢেকিপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিক্তা খাতুন (৪০) গ্রামের রোকনুজ্জামানের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত (ওসি) আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে ওই পরিবারের সকল সদস্যরা পালিয়েছেন। নিহত রিক্তা খাতুনের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।
তিনি আরও জানান, পরকীয়া সম্পর্কের সূত্রে এক বছর আগে রিক্তা খাতুনকে বিয়ে করেন রোকনুজ্জামান। এর আগে তার ঘরে স্ত্রী ও চার ছেলে ছিল। বিয়ের পর থেকে রিক্তার সাথে স্বামীসহ প্রথম স্ত্রী ও ছেলেদের কলহ লেগেই থাকতো। এর জেরে হত্যার ঘটনা ঘটতে পারে। তবে কার আঘাতে রিক্তা খুন হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।
এ ঘটনার এক মাস আগে গত ১০মার্চ সকালে উপজেলার নারায়ণপুর গ্রামে স্বামী রাকিবুলের লাঠির আঘাতে স্ত্রী রোকসনা খাতুন (৩২) নিহত হন।
ঈদযাত্রায় সড়কে ৩১৫ দুর্ঘটনায় নিহত ৩২২ জন
মধুতে চিনি দেয়ায় চাষিকে অর্ধলাখ টাকা জরিমানা