জাতীয় সংসদ নির্বাচনই আমাদের মূল ফোকাস: ইসি আনোয়ারুল

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৯:৩২ পিএম

জাতীয় সংসদ নির্বাচনই আমাদের মূল ফোকাস। এরপরও রাজনৈতিক ঐক্যমত ও সরকারের সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

আজ বুধবার বিকেলে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আগামী ডিসেম্বরকে টার্গেট করেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ভোটার লিস্ট হালনাগাদ শেষের দিকে। ১১ এপ্রিল কাজ শেষ হবে।

তিনি আরও বলেন, একটি দলের নির্বাচনে অংশগ্রহণ সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। অতীতের মতোই রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ক কার্যক্রম চলবে। ব্যালট পেপারে কোন কোন মার্কা থাকবে সে বিষয়ে সিদ্ধান্তের সময় এখনও আসেনি। সময় তা বলে দেবে।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী, পুলিশ সুপার আব্দুল হান্নান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ, নরসিংদীর স্থানীয় সরকার উপ-পরিচালক মৌসুমি সরকার রাখীসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা প্রমুখ।

এর আগে পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী জেলার বেলাব ও রায়পুরা উপজেলায় চলমান ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত