শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০২:৫৮ পিএম

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের সময় অনেক গাড়ি, থানা পুড়েছে। এখনো তাদের একটি গাড়িও কিনে দেওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে এই ব্যবস্থার আরও উন্নয়ন হবে। সবমিলিয়ে এখনো পুলিশকে পুনর্গঠন করা যায়নি।’

আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে ‍উল্লেখ করে তিনি বলেন, ‘আগের থেকে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। মব জাস্টিস পুলিশ ভয় পাচ্ছে না। আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই অ্যাকশনে যাবে পুলিশ।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘এখনো সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার। লুট হওয়া অস্ত্র বাহিরে থাকলে নিরাপত্তার হুমকি থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত