একই ম্যাচে দুইবার বড় ভুল করে ফেললেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার আন্দ্রে ওনানা। এর খেসারত হিসেবে লিওঁর বিপক্ষে পয়েন্ট হারাল ইউনাইটেড। লিওঁর মাঠে ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগের ম্যাচটি ২–২ গোলে ড্র হয়েছে।
ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় লিওঁ। থিয়াগো আলমাদার ফ্রি–কিক হাতের কাছে থাকলেও বলটি আশ্চর্যজনকভাবে মিস করেন ওনানা। গোলরক্ষকের ভুলে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে এসেছিল ইউনাইটেড। প্রথমার্ধের যোগ করা সময়ে লেনি ইউরো এবং ৮৮ মিনিটে গোল করে ইউনাইটডেকে এগিয়ে দেন জশুয়া জিরকজি। কিন্তু ২–১ গোলের লিড নিয়েও শেষরক্ষা হয়নি। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে বসে ইউনাইটেড।
বক্সের ভেতর গিওর্গে মিকাউতাদজের নেওয়া প্রথম শটটি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন ওনানা। আর ইউনাইেটড গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলটি ফিরতি শটে জালে জড়ান রায়ান চেরকি। ম্যাচ শেষে অবশ্য ওনানার পাশেই দাঁড়িয়ছেন ইউনাইটেড কোচ, ‘এসময় ওনানাকে এমন কিছু বলতে পারব না, যা তার উপকার করবে। তাই স্বাভাবিক থাকাটাই গুরুত্বপূর্ণ। সময় হলে ম্যাচের জন্য সেরা একাদশই বাছাই করব। তবে আন্দ্রের ওপর আমার বিশ্বাস আছে।’
পাওনা টাকার দাবিতে পিএসজির সঙ্গে আইনি লড়াইয়ে এমবাপ্পে
চাকরি হারাতে পারেন রিয়াল কোচ আনচেলত্তি