কুমিল্লা জেলার মুরাদনগরে গোমতী নদী থেকে অবৈধভাবে মাটিকাটা রোধে মধ্যরাতে অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১১ এপ্রিল) মধ্যরাতে উপজেলার রহিমপুর, নয়াকান্দি ও ত্রিশ এলাকায় গোমতী নদীর বেড়িবাঁধের ভিতর হতে মাটি কাটার সময় ৩ টি ট্রাক্টর জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। এসময় অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ইব্রাহিম, ফাহিম ও রুবেল নামে তিনজনের বিরুদ্ধে ৩টি মামলায় ৩ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান।
