বাঁশখালীতে আগুনে চার ঘর পুঁ‌ড়ে ছাই

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১১:৪৬ এএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের রাতা কৈব্যর্ত্ত পাড়ায় ভয়াবহ আগুনে ৪টি বসতঘর সম্পূর্ণ পুঁড়ে ছাই হ‌য়ে গেছে। শ‌নিবার (১২ এ‌প্রিল) সকা‌লে হঠাৎ এই আগুনের সূত্রপাত হ‌লে এলাকাবাসী এগি‌য়ে আসার আগেই ৪‌টি বা‌ড়ির সকল মালামাল পুঁ‌ড়ে গেছে। এতে ক‌য়েক লক্ষা‌ধিক টাকার ক্ষয়ক্ষ‌তি হয়।

ক্ষ‌তিগ্রস্থ হয়েছে যদুনাথ দাশ, রঞ্জিত দাশ, সজল দাশ এবং লিটন দাশ এর বা‌ড়ি। এলাকাবাসীর ধারনা বৈদ্যুতিক অথবা চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ড সংগঠিত হতে পারে।

সাধনপুর ইউনিয়নের চেয়ারম‌্যান কেএম সালাহ উ‌দ্দিন কামাল ঘটনাস্থল প‌রিদর্শণ এবং ক্ষ‌তিগ্রস্থদের সা‌র্বিক সহ‌যো‌গিতা প্রদান এবং প্রশাস‌নের পক্ষ থে‌কে আরো সহ‌যো‌গিতার আশ্বাস প্রদান ক‌রেন ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত