রায়পুরে কিশোর গ্যাংয়ের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০২:৩৯ পিএম

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৯নং ইউনিয়নের উদমারা বসতঘরে ঠুকে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার (১২ এপিল) দুপুরে রায়পুর থানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় হামলাকারী কিশোর গ্যাং সদস্যদের দ্রুত গ্রেপ্তার দাবি জানানো হয়।

মানববন্ধনে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বক্তব্য দেন এলাকার শাহাদুল্লা মাঝি বাড়ির জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক রায়হান হোসেন, ভুক্তভোগী রাজিয়া বেগমের পরিবারসহ অন্যান্য সচেতন মহল।

উপস্থিতরা দাবি করেন, এই হামলার সাথে সামাজিক অসন্তোষ ও ন্যায়ের দাবিও জড়িত রয়েছে। তারা অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

রায়পুর থানার (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, এ কারণে আদালত একটি মামলা হয়েছেন। কিশোর গ্যাং সদস্যদের দ্রুত গ্রেপ্তার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল উপজেলার ৯নং ইউনিয়নের উদমারা গ্রামে হামলা চালিয়ে জাহাঙ্গীর আলম (৬০), তার ছোট ছেলে জাবের হোসেন (১৭), মেয়ে শারমিন আক্তার (২৫) ও ভাই আবুল কাশেম (৩৬) পিটিয়ে গুরুতর জখম করা হয়। এর মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে জাহাঙ্গীর আলম আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এই হামলার ঘটনা রাজিয়া বেগম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে  অজ্ঞাতনামা আরো ১০-১৫ জন আসামী রায়পুর থানা মামলা করা হয়। ঘটনার পর থেকে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত