দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সভাপতি শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে দাউদকান্দি পৌরসদর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
শাহাদাত হোসেন হাসানপুর শহীদ নজরুল সরকারী ডিগ্রী কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি এবং তুজারভাঙ্গা গ্রামের আবুল কাসেমের ছেলে।
একইদিনে পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিকাশ সাহা (৬১) কে গ্রেপ্তার করা হয়েছে। বিকাশ সাহা পৌরসভার সাহাপাড়া গ্রামের মৃত কৃষ্ণ রঞ্জন সাহার ছেলে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ের ঘটনায় দায়েরকৃত তদন্তনাধীন একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
রবি ও এয়ারটেল অ্যাপে পিন ছাড়াই বিকাশ পেমেন্টে রিচার্জ সুবিধা চালু