বগুড়া

আ. লীগ নেতা পিতা-পুত্র গ্রেপ্তার

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৬:২১ পিএম

বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ (৬৫) ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) ভোরে ঢাকার আদাবর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে তাদের আদালতের আদালতের মাধ্যমে বগুড়ায় জেলহাজতে পাঠানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হেলাল উদ্দিন কবিরাজ ও তার ছেলে আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ আত্মগোপনে ছিলেন। বৈষম্যেবিরোধী ছাত-জনতার আন্দোলনে হামলার অভিযোগে হেলাল উদ্দিনের নামে পাঁচটি এবং তার ছেলে সুরুজের নামে চারটি মামলা রয়েছে। হেলাল উদ্দিন কবিরাজ কাহালু পৌরসভার ২ বারের সাবেক মেয়র এবং তার ছেলে আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ কাহালু উপজেলা পরিষদের দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। 

তিনি আরও জানান, তারা ঢাকায় আদাবর এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকায় গিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুইজনকে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত