সিরাজগঞ্জের শাহজাদপুরে পল্লী অঞ্চল বড় ধুনাইল গ্রামে সরকারি খাস জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। এ সময় ব্যাপক লুটপাট করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানায়, উপজেলার রুপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামে হালিম ও জাফর গংদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে শনিবার (১২ এপ্রিল) সকালে দুই পক্ষ লাঠি, ফালা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গোলাম (৬৭), ফিরোজ (৪০), আদম (৩২), জহির (৭০), খোকন (৫০) সহ ২৫ জন আহত হন।
তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ৮/১০টি বাড়িঘর লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করা হয়। সংঘর্ষের সময় বেশ কিছু গরু বাছুর নিয়ে যায় প্রতিপক্ষরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
থানার অপারেশন আবু সাঈদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রিজার্ভ এখন ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার
নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার