গভর্নিং বডির সিদ্ধান্তে ১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এর মধ্যে ৫টি সরকারি ও ৫টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল রয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বিডা ও বেপজার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আশিক চৌধুরী এ তথ্য জানান।
বাতিল করা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সরকারিগুলো হলো- সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার), সুন্দরবন ট্যুরিজম পার্ক (বাগেরহাট), গজারিয়া অর্থনৈতিক অঞ্চল (মুন্সীগঞ্জ), শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল (গাজীপুর) এবং ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল (ময়মনসিংহ)।
বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো- বিজিএমইএ গার্মেন্টস শিল্প পার্ক (মুন্সীগঞ্জ), ছাতক ইকোনমিক জোন (সুনামগঞ্জ), ফমকম ইকোনমিক জোন (বাগেরহাট), সিটি স্পেশাল ইকোনমিক জোন (ঢাকা) এবং সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল (নারায়ণগঞ্জ)।
এ সময় চৌধুরী আশিক বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক হয়েছে। সেখানে এসব অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, আমি আগেই আপনাদের জানিয়েছি ১০০টি অর্থনৈতিক অঞ্চলের দরকার নেই। আজ ১০টি অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স বাতিল করা হয়েছে। আমরা মনে করি এগুলোর প্রয়োজন নেই।
আয়ারল্যান্ডকে হারাতে বাংলাদেশকে করতে হবে ২৩৬ রান
পহেলা বৈশাখ ঘিরে কোন নিরাপত্তা হুমকি নেই: ডিএমপি কমিশনার