চুরির অপবাদে তিন নারীর চুল কাটার ঘটনায় আটক এক

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৫:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরির অপবাদ দিয়ে তিন নারীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় সুমন দাসকে (৩৭) আটক করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) বেলা ৩টার দিকে শহরের মসজিদ পাড়া থেকে তাকে আটক করা হয়।

তিনি মসজিদ পাড়ার বাসিন্দা এবং সড়ক বাজারের ইলেক্ট্রিক সামগ্রী ব্যবসায়ী। এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে সড়ক বাজারের হাজী নূর মার্কেটের নীচ তলায় হাড়ি পাতিল চুরির অপবাদ দিয়ে তিন নারীর চুল কেটে দেয় সুমনসহ কয়েকজন যুবক। চুল কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দা ও বিচারের দাবি জানায় ছাত্র-জনতাসহ আলেম ওলামা। অভিযানে নামে পুলিশ।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, নারীর চুল কাটা অভিযোগে সুমন দাসকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত