চোরা কারবারি ও মানবপাচারকারীদের নোট নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে অস্ত্র উদ্ধারের বেশকিছু অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার ( ১৫ এপ্রিল) সকাল ১১ টায় আকস্মিক কক্সবাজারের রামু থানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন,মানবপাচার একটি জাতীয় সমস্যা। মানবপাচার প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এখন আমরা সকলে মিলে চেষ্টা করবো যাতে আমাদের বাহিনী দাঁড়াতে পারে এবং জনগণের আস্তা অর্জন করতে পারে। মূলত এটাকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইফুদ্দীন শাহীন ও রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী।
পরকীয়ার জেরে ছেলেকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে