‘পেট্রোবাংলা কর্মচারী ইউনিয়ন’-এর সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক শ্রম অধিদপ্তরের তৃতীয় শ্রম আদালতে শ্রমিক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সংস্থা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রম অধিদপ্তরের তৃতীয় শ্রম আদালতে শ্রমিক প্রতিনিধি হিসেবে মনোনীত হওয়ায় পেট্রোবাংলার সর্বস্তরের কর্মচারীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো এবং ওই পদে দায়িত্ব পালনে তার সর্বাঙ্গী সাফল্য কামনা করা হয়। বিজ্ঞপ্তি
×
