ববিতে ছাত্রলীগ নেত্রীসহ আটক ৩

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ এএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ ছাত্রলীগের এক নেত্রীসহ তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের গেইট-০১ এর সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি রফিকুল ইসলাম।

আটক টিকলী শরীফ খুলনা মহানগরের সহ ছাত্রী বিষয়ক সম্পাদক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী। অন্য দুইজন হলেন- মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মামুন মিয়া ও তরিকুল শেখ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী একটা গোপন মিটিং করছিল। সহপাঠীরা দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি সেখানে যাই। তারা গোপনে সুসংগঠিত হচ্ছে বলে আমরা জানতে পারি । পরে ওই নেত্রীসহ তার সাথে থাকা আরো দুজনকে পুলিশে দেওয়া হয়েছে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ছাত্ররা আটক করে আমাদের জানিয়েছে। আমাদের একটা টিম ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হেফাজতে নিয়েছি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান বলেন, ছাত্ররা আমাকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে আটক করেছে বলে জানিয়েছে। আমি তৎক্ষনাৎ ঘটনাস্থলে উপস্থিত হই। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

 
 
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত