বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল বার্সেলোনা। মঙ্গলবার রাতের ম্যাচটিতে তারা ৩-১ গোলে হেরেছে। তবে প্রথম লেগ ৪-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। এক দশক আগে শেষবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা বার্সেলোনা ছয় বছর পর এই প্রতিযোগিতার ফাইনালে উঠল।
সিগনাল এদুনা পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে গোলের জন্য ১৮টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে ডর্টমুন্ড। বার্সেলোনার সাত শটের কেবল দুটি লক্ষ্যে ছিল। ১১ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন সেরহু গিরাসি। গোল পাওয়ার পর আরও আক্রমণাত্বক হয়ে ওঠে ডর্টমুন্ড। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। তবে পুরোটা সময় বার্সার ওপর চাপ ধরে রাখে ডর্টমুন্ড।
বিরতির পর ৪৯তম মিনিটে রামি বেনসেবাইনির হেড পাস থেকে স্কোরলাইন ২-০ করেন গিরাসি। ৫৩তম মিনিটে অবশ্য একটি গোল পরিশোধ করে বার্সেলোনা, তবে সেটা ডিফেন্ডার রামির আত্মঘাতী গোলের সৌজন্যে। ম্যাচের ৭৫তম মিনিটে ডর্টমুন্ডকে আরেকটি গোল এনে দেন গিরাসি। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি গিরাসির ১৩তম গোল। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় জিতেও হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় ডর্টমুন্ডকে।
আর্জেন্টিনার বিরুদ্ধে নালিশ করার চিন্তা ব্রাজিলের
মুজিব জন্মশতবর্ষ উদযাপন: ১৮ কোটি টাকার হিসাব নেই বিসিবিতে