দেশের আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক পিতা আবদুর রাজ্জাক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
পালক পিতার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হিরো আলম নিজে।
তিনি জানান, আজ বুধবার বগুড়া সদরের এরুলিয়া গ্রামের নিজ বাড়িতে বাদ জোহর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র