বিশ্বের দশম উচ্চতম পর্বত অন্নপূর্ণা-১ (২৬ হাজার ৫৪৫ ফুট) জয় করে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন পর্বতারোহী বাবর আলী। চলতি বছরের ৭ এপ্রিল তিনি এই শৃঙ্গের চূড়ায় পৌঁছান এবং ১৫ এপ্রিল বিজয়ীর বেশে দেশে ফেরেন।
এই অসাধারণ সাফল্য উদযাপন এবং জাতীয় পতাকা প্রত্যর্পণের আনুষ্ঠানিকতা উপলক্ষ্যে আজ বুধবার চট্টগ্রাম নগরীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলন ও পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে দেশের পরিচিত পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’। সেখানে বাবর আলীর অন্নপূর্ণা-১ অভিযান নিয়ে বিস্তারিত তুলে ধরা হয় এবং জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাবর আলীর এই সাফল্য শুধু দেশের পর্বতারোহণ ইতিহাসে এক মাইলফলকই নয়, বরং বৈশ্বিক উচ্চ পর্বত অভিযানে বাংলাদেশের সক্ষমতা ও দৃঢ় সংকল্পের একটি দৃষ্টান্ত।
কুখ্যাত ‘ডন মাসুদ’ ৮ দিনের মাথায় জামিনে মুক্ত, জনমনে আতংক