খুলনায় ভোলা থেকে বরিশাল হয়ে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের রুট পরিবর্তনের প্রতিবাদে এবং দ্রুত খুলনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি পালন ও প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে অবস্থান কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় সংগ্রাম সমস্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, খুলনায় সব কলকারখানায় বন্ধ হয়ে গেছে। শিল্প নগরী খুলনা এখন মৃত নগরীতে পরিণত হয়েছে। আমরা যদি সোচ্চার না হই, আমরা যদি আন্দোলন না করি, তাহলে আমরা পাইপলাইনে গ্যাস পাব না। অবহেলিত খুলনার উন্নয়ন ও শিল্পায়নের স্বার্থে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে পাইপলাইনে গ্যাস সরবরাহ করতে বাধ্য করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে খুলনায় ভোলা থেকে বরিশাল হয়ে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা না খুব শিগগির কঠোর আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর জামায়াতে ইসলামের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ জাফর ইমাম, ইঞ্জিনিয়ার মো. আজাদুল হক, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব জনাব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ,সহ-সভাপতি অধ্যক্ষ রেহেনা ঈসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মাদারীপুরে বোমা বিস্ফোরণে ক্ষতবিক্ষত কৃষকের মুখ
রাজনীতিতে আসা সঠিক ছিল, মাগুরার মানুষ আমাকে চেয়েছে: সাকিব