হবিগঞ্জের হাওরে বজ্রপাতে ২ শ্রমিক নিহত

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৫:২৮ পিএম

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের হাওরে বজ্রপাতে ২ জন ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হল- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার মনিরুল ইসলাম (২২) ও একই এলাকার কপিল উদ্দিন (৪৫)। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সকালে শিবপাশা গ্রামের পার্শ্ববর্তী হাওরে ধান কাটতে যায় একদল শ্রমিক। বিকেলে হঠাৎ করে ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত শুরু হলে মনিরুল ও কপিল উদ্দিন বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত