উয়েফা চ্যাম্পিয়নস লিগের চার সেমিফাইনালিস্ট দল নির্ধারিত হয়ে গেছে। বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে গুড়িয়ে দিয়ে শেষ চার নিশ্চিত করেছে আর্সেনাল। বায়ার্ন মিউনিখকে বিদায় করেছে ইন্টার মিলান। এর আগে মঙ্গলবার অ্যাস্টন ভিলাকে বিদায় করে পিএসজি ও বরুসিয়া ডর্টমুন্ডকে বিদায় করে শেষ চারে ওঠে বার্সেলোনা।
ফাইনালে ওঠার লড়াইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএসজি। অন্যদিকে কাতালান জায়ান্ট বার্সেলোনা খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। আগামী ২৯ এবং ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। দ্বিতীয় লেগ মে মাসের ৬ ও ৭ তারিখে।
২৯ এপ্রিল আর্সেনালের মাঠ এমিরটেসে স্বাগতিকদের মুখোমুখি হবে পিএসজি। পরের দিন অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার মিলানকে আতিথেয়তা দেবে বার্সেলোনা। দ্বিতীয় লেগে ৬ মে সান সিরোতে বার্সার বিপক্ষে খেলবে ইন্টার। ৭ মে প্যারিসে অনুষ্ঠিত হবে পিএসজি-আর্সেনাল ম্যাচ।
ম্যাচের আগে ‘গুরু’ গার্দিওলার আশীর্বাদ নিয়েছেন আর্তেতা
আনচেলত্তি কি এবার ব্রাজিলের কোচ হবেন?