তিন পেসার নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১০:১০ এএম

নতুন বছরে প্রথম টেস্টে কয়েনভাগ্য নিজের পক্ষেই পেলেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।

সিলেটের মাঠে সকাল থেকেই চলছে মেঘের সঙ্গে সূর্যের লুকোচুরি খেলা। তবে মেঘের দাপট তেমন নেই।

প্রথম টেস্টের একাদশে কোনো পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেনি বাংলাদেশ। তিন পেসারের সঙ্গে মেহেদী হাসান মিরাজসহ দুই স্পিনার নিয়ে নামছে তারা। 

পেস বিভাগে নাহিদ রানার সঙ্গে আছেন সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। স্পিনে মিরাজের সঙ্গে বাঁহাতি তাইজুল ইসলাম।

কিপিং গ্লাভস থাকছে জাকের আলির হাতে। ওপেনিংয়ে জাকির হাসানকে টপকে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়। 

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত