স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন: স্বাস্থ্য উপদেষ্টা

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০১:২৭ পিএম

বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য চীন ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করবে বলে জানিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

আজ রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘কোভিড মহামারির সময়ে বাংলাদেশ সবচেয়ে বেশি টীকা চীনের কাছ থেকে সংগ্রহ করেছে।’

তিনি উল্লেখ করেন, ঢাকার ধামরাইয়ে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে চীন, এবং একটি ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের বিষয়েও আলোচনা চলছে।

নূরজাহান বেগম বলেন, ‘চীনা রাষ্ট্রদূত জানিয়েছেন, ড. ইউনূসের চীন সফর সফল হয়েছে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের নাগরিকরা চিকিৎসার জন্য সহজেই চীনে যেতে পারবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত