সেট হয়েও ফিরে গেলেন শান্ত

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৫ পিএম

দ্রুত দুই উইকেট হারানোর পর শুরুর ধাক্কা সামলান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দুজনে মিলে প্রথম সেশনটা সামলে নেন ভালোভাবে। দ্বিতীয় সেশনের শুরুটাও তারা করেন সাবধানী।

দুজনেই সেট হয়ে গিয়েছিলেন। শান্ত এগিয়ে যাচ্ছিলেন ফিফটির দিকে। কিন্তু সেটা আর হলো না। সেট হয়েও ফিরে গেলেন তিনি দলীয় সেঞ্চুরি আর নিজের ফিফটির আগেই।

মুজারাবানির শর্ট বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। নাজমুল আউট হয়েছেন ৪০ রানে। বাংলাদেশের রান ৩ উইকেটে ৯৮।

সিলেটের আকাশে এখন একটু মেঘও নেই। আকাশ ঝকঝকে পরিষ্কার। ফ্লাডলাইট বন্ধ হয়ে গেছে। উল্টো দেখা যাচ্ছে তপ্ত রোদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত