চীনের ইউনান গভর্নরের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০২:৪৫ পিএম

চীনের ইউনান প্রদেশের গভর্নর মহামান্য ওয়াং ইউবো রবিবার (২০ এপ্রিল) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মহামান্য মো. তৌহিদ হোসেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করা হয়। উভয় পক্ষই চট্টগ্রাম ও ইউনান প্রদেশের মধ্যে বাণিজ্য, চিকিৎসা, পর্যটন এবং জনসাধারণের মধ্যে সরাসরি সংযোগ ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় ও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। উভয়পক্ষই এই সম্পর্ককে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলতে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত