প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সুফিউর রহমান

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পিএম

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সুফিউর রহমান। তিনি শেখ হাসিনার আমলে চার দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

আজ রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে তাকে পররাষ্ট্র উপদেষ্টাকে সহায়তার দায়িত্বের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টাকে সহায়তা করার জন্য সুফিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে। বিশেষ সহকারী পদে থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

চাকরি জীবনে সুফিউর রহমান জেনেভায় জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। তিনি অস্ট্রেলিয়া ও মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত