২০১৪ সালে ডায়েরিতে এনামুল হক বিজয় লিখেছিলেন, ‘২০২৫-এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০টা’। ডায়েরির পাতার সেই ছবিটা গত ফেব্রুয়ারিতে ফেসবুকে পোস্ট করেন বিজয়।
সত্যি সত্যিই ৫০টা সেঞ্চুরি পেয়ে গেলেন বিজয় ২০২৫-এর প্রথম ভাগেই। তিন সংস্করণ মিলিয়ে ৪৯তম সেঞ্চুরিটা গত ২৫ মার্চ পেয়েছিলেন এনামুল। আর রবিবার বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের পেসার শরীফুল ইসলামকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে পেয়ে যান ৫০তম সেঞ্চুরি। তার ১০৫ বলে ১১০ রানের ইনিংসে রূপগঞ্জের ২২৩ রান ৭উইকেট হাতে রেখে টপকে ডিপিএল সুপার লিগে প্রথম জয় গাজী গ্রুপ।
৫০ সেঞ্চুরির ২৪টি এনামুল পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর সেঞ্চুরি ২৩টি, স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩টি।
স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা এ বছরের জানুয়ারি থেকেই বিজয়ের দখলে। বিপিএলে রাজশাহীর হয়ে খুলনার বিপক্ষে সেঞ্চুরি করেই নাঈম ইসলামের ৪৬ সেঞ্চুরির রেকর্ড ভেঙে বিজয়।
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে মোহামেডানকে জেতালেন হৃদয়